
নেত্রকোনা রেড ক্রিসেন্টের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক সম্মেলন সোমবার জেলা শহরের মুক্তারপাড়া পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে এবং ইউনিটের সহকারী পরিচালক ইউ এল ও মোহাম্মদ আব্দুল মোতালিব এর সঞ্চালনায় বিশেষ সাধারণ সভায় ইউনিটের বার্ষিক কার্যক্রম উপস্থাপন করেন বিদায়ী সম্পাদক মোঃ কামরুল হক।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নুরুল আমিন ফকির,নির্বাচন কমিশনার সারোয়ার আলম মামুন ও এসএম মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় একক প্রার্থী হওয়ায় ভাইস চেয়ারম্যান পদে এস এম বজলুর রহমান খান পাঠান, সেক্রেটারি পদে মোঃ কামরুল হক, কার্যকরী পরিষদ সদস্য পদে আবু তাহের মোহাম্মদ আজাদ পিন্টু, মেহেরুল আলম রাজু, সাহাবউদ্দিন তালুকদার রিপন, মোঃ আনোয়ারুল হক ভূঁইয়া আনু, মোহাম্মদ শরিফুল আলম আরিফ নির্বাচিত হয়েছেন।
জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু পদাধিকার বলে ইউনিটের চেয়ারম্যান নির্বাচিত হন।
