শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে নওগাঁর বদলগাছীতে চার শতাধিক দরিদ্র ও দুঃস্থ মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এসব উপহার বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল চারটায় উপজেলার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই উপহার বিতরণ করা হয়। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বদলগাছী উপজেলা শাখা অনুষ্ঠানটির আয়োজন করে। উপজেলার আটটি ইউনিয়নের অসহায় মানুষ এ উপহার পেয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষকে শাড়ি-লুঙ্গি দেওয়া হচ্ছে। প্রতিবছর বদলগাছী ও মহাদেবপুর—এই দুই উপজেলায় এ উপহার বিতরণ করা হয়। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান এবং বদলগাছী থানার ওসি হাবিবুর রহমান সহ উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা ছিলেন।
