সংবাদ বিজ্ঞপ্তি · ১৬ অক্টোবর, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন
কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত সমাজ দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, এর জন্য নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।
দেশের অগ্রগতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস সিলেট জেলা শাখা আয়োজিত উলামা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ।
মুফতি আবুল হাসান বলেন, দেশে নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব না থাকায় বারবার অঘটন ঘটছে। দেশের উর্বর শক্তির অভাব নেই, কেবল নৈতিকতাসম্পন্ন নেতৃত্বের অভাব রয়েছে। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ডাক দিলে জাতি সবসময় সাড়া দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিকূলতা মোকাবিলা করে ওলামায়ে কেরামকে সঠিক দিকনির্দেশনা দিতে হবে।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ওলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য থাকলেও বৃহত্তর স্বার্থে ঐক্য বজায় রাখা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ ও উলামা বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা সালেহ নজীব আল আইয়ূবীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শায়খ মাওলানা নূরুল ইসলাম বরাইগ্রামী, শায়খুল হাদীস মাওলানা বদর উদ্দিন বিন ইসহাক আল মাদানী, শায়খ মাওলানা আবদুস সাত্তার জকিগঞ্জী, মাওলানা হিফজুর রহমান, মাওলানা মমতাজ উদ্দীন বড়দেশী, কারী মাওলানা সিরাজুল ইসলাম ও শায়খ মাওলানা নূরুল হক বিশ্বনাথী।
এ ছাড়া বক্তব্য দেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মাওলানা মুখলিছুর রহমান, মুফতি আবদুল কাদির মা'সুম, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা নিয়ামতুল্লাহ খাসদবিরী, মাওলানা নূরুল ইসলাম রাজাগঞ্জী, মাওলানা শাহ আশিকুর রহমান, বালাগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, মাওলানা খায়রুল আমীন মাহমূদাবাদী, মাওলানা আখতার হোসাইন, মাওলানা বিলাল আহমদ চৌধুরী, ফ্রান্স খেলাফত মজলিসের সহসভাপতি হাফিজ সায়েফ উদ্দীন, মাওলানা ওবায়দুল্লাহ গোয়াইনঘাটী, মাওলানা লুৎফর রহমান ছাবির, মাওলানা আমিনুল ইসলাম আমানী, মাওলানা আবদুল্লাহ আনওয়ারী, মাওলানা অলিউডর রহমান ও কাজী মাওলানা আবদুল ওয়াদুদ।
গুগলে আমাদের খবর পেতে
