কৃত্রিম বুদ্ধিমত্তার সুর ও কণ্ঠ ব্যবহার করে নতুন বাংলা গান এবং সংগীতচিত্র আনছে জেডিসি একাডেমি। গানটির নাম জীবনটা যে সে নদীর মতো, ভাঙা গড়ার খেলা। কথা লিখেছেন মো. রাশেদুজ্জামান, এআইয়ের সহায়তায় সংগীত তৈরিতেও কাজ করেছেন তিনি।
ভিডিওতে অভিনয় করেছেন একান্ত জুয়েল ও জান্নাত তোহা। পরিচালনা করেছেন এ জে নোনতু এবং চিত্রগ্রহণে রয়েছেন জাহেদুল ইসলাম আদি। ধানক্ষেত, মেঠোপথ ও রূপসা-ভৈরবের তীরবর্তী প্রকৃতি দৃশ্যায়নের অংশ।
নির্মাতাদের বক্তব্য, আধুনিক প্রযুক্তির সঙ্গে মানুষের অনুভূতি ও বাস্তব অভিনয়কে মিলিয়ে গল্প তুলে ধরতে চেয়েছেন তারা। ১৫ অক্টোবর বিকেল চারটায় জেডিসি ড্রিম ইউটিউব চ্যানেলে সংগীতচিত্র প্রকাশের কথা রয়েছে। প্রযুক্তি ও বাংলা সংস্কৃতির সমন্বয়ে নতুন কাজ হিসেবে এটি দর্শকের সামনে আসবে।
