রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনষ্ঠিত
- আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ গত ১১ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে বার্মিংহামে ইকবাল ব্যাঙ্কুয়েটিং হলে সংগঠনের সভাপতি শিক্ষানুরাগী এনায়েতুর রহমান খানের সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক শাহ মোবাশ্বীর আলীর পরিচালনায় পবিত্র কুরআন তেলওয়াত করেন সহসভাপতি শাহ আলী হায়দার, স্বাগত বক্তব্য রাখেন সভাপতি শিক্ষানুরাগী এনায়েতুর রহমান খান, বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন জেনারেল সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক শাহ মুবাশ্বির আলী, আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের ট্রেজারার জাবেদ হোসেন,ট্রাস্টিদের দিকনির্দেশনা ও গঠন মূলক বক্তব্যে মাধ্যমে ঐ রিপোর্টের উপর বিভিন্ন প্রশ্ন উত্তর পূর্ব শেষে তা সর্ব সম্মতি ক্রমে গৃহীত হয়। এবং আইসিটি সেন্টারের তৃতীয় তলার কাজ শুরু করায় সন্তুষ্টি প্রকাশ করেন ট্রাস্টিরা। উক্ত সভায় বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিলের সভাপতি ও নেট এর সাবেক সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, সাবেক সভাপতি মোজাহিদ হোসেন (মোতাহের চৌধুরী), সাবেক সভাপতি কামরুল হাসান চুন্নু সাবেক সভাপতি ফয়জুর রহমান এম বি ই, সাবেক সভাপতি মাহতাব মিয়া, কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী নাদির আজিজ দরাজ, সংগঠনের উপদেষ্টা এডভোকেট মৌলদ ইসলাম খাঁন, আব্দুল মুকিত চৌধুরী, ফিরোজ মিয়া, আলতাব উদ্দিন, নিবাহী সদস্য তমিম ইসলাম চৌধুরী, সাবেক কোষাধক্ষ মুজিবুর রহমান, নুরুল খাছ রিপন, জিলু রহমান, সলিসিটর এম ইয়াওর উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, ফজলু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল আহমদ, সমাজসেবক ইকবাল আহমেদ, সহ-সভাপতি মোহাম্মদ হাদিছ মিয়া, শাহ আলী হায়দার, আবু তাহের এম বি ই, সাবেক জেনারেল সেক্রেটারি ফিরোজ খান, আব্দুস সহিদ, আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামীম আহমেদ, মোঃ মিলাদুর রহমান, অরগানাইজেশান সেক্রেটারি আতিকুর রহমান, জয়েন্ট কোষাধ্যক্ষ আবু তাহের, ট্রাস্টী,আহমেদ রশিদ, নাছির উদ্দীন শামল, ছুরুক মিয়া, মাহমুদ মিয়া, জসিম উদ্দিন, শাহীন চৌধুরী, ফারুক খান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সালহ রিপন, জাফর মাসুদ, আবদাল চৌধুরী, মোহাম্মদ আবু বক্কর, আবুল কালাম, আকিকুর রহমান, রেনু মিয়া, গোলাম ওয়াহিদ ইকবাল, শাহ নেওয়াজ খান, মতিন মিয়া, সাহাব উদ্দিন, মাসুক মিয়া, আব্দুস সহিদ, ফরহাদ আহমেদ।
নতুন ট্রাস্টি হিসাবে যোগদান করেন সাংবাদিক জুয়েল রাজ, মোহাম্মদ মখলু মিয়া (সজলু), মোঃ হারুন মিয়া, মোহাম্মদ আবুল কাশেম, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ নজরুল ইসলাম।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


