বগুড়ার আদমদীঘিতে আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এতিমখানা চত্বরে নতুন ভবন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ ও ফরিদ হোসেন, কৃষক দলের আহ্বায়ক আবু রায়হান রানা, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরকার ফরিদ এবং এতিমখানার মুহতামিম আব্দুল জলিলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে এতিমখানার সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মুহতামিম আব্দুল জলিল।