আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে পূজামণ্ডপের শতাধিক প্রতিনিধিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জেলা পরিষদ।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশীদ খান।
এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “ দুর্গাপূজা উপলক্ষে জেলা পরিষদের এ আর্থিক সহায়তা উৎসব উদযাপনে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আশা করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাছান ও নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন সহ অন্যান্যরা।
এ সময় জেলা পূজা উদযাপন কমিটির শতাধিক প্রতিনিধির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।আকরাম হোসেন
মোবাইল :০১৭২৭৪১১২৯০
