একসময় আনোয়ারার গহিরা বললেই সকলে চিনতেন। কারণ এই গহিরার উপকূল দিয়ে সিঙ্গাপুর থেকে ফাইভ ফাইভ সিগারেট, বেনসন সিগারেটসহ যত রকমের পণ্য আসত। টিভি, সাইকেল, বিদেশী বিভিন্ন ব্যান্ডের মদ, জিরা, এলাচিসহ নানাজাতের পণ্য খালাস করা হত। কিন্তু ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া সরকার গঠনের পর থেকে রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণে, প্রশাসনের কঠোর নজরদারিতে তা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। দুঃখের বিষয় হলেও সত্য যে, বিগত সরকারের আমলে পুনরায় গহিরা গ্রামটা মাদক পাচারের মূল স্পটে পরিণত হয়। বর্তমানে তা মহামারী আকার ধারণ করছে। ইয়াবার টাকা না পেয়ে নিজের ঘর জ্বালিয়ে দেয়ার ঘটনাও ঘটেছে। এমতাবস্থায়, প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি,এই গহিরা গ্রামকে মাদকমুক্ত করুন। তা না হলে অচিরে এই গ্রামের কোমলমতি ছেলেরা মাদকাসক্ত হয়ে পড়বে। তাদের সুন্দর, উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করে ফেলবে।
মুহাম্মদ মহিউদ্দিন নূরী
দক্ষিণ গহিরা, আনোয়ারা, চট্টগ্রাম।
