নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া এই ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব যাত্রীকে ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
জেএইচআর
