মুন্সীগঞ্জে মজলিসুল মুফাসসিরীনের সম্মেলনে বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা প্রচার এবং ন্যায়বিচার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনভিত্তিক আদর্শ সমাজ গঠনে মুফাসসিরসহ সর্বস্তরের মানুষকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
কোরআনভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ন্যায়বিচার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সচেতন করতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ পৌরসভার কৃষি ব্যাংক-সংলগ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মুফাসসির সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের ঢাকা বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুল মান্নান আনসারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির মাজেদী, মুন্সীগঞ্জ জেলা উপদেষ্টা ও জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী এবং জেলা সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজী। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ হেলালী।
বক্তারা বলেন, পবিত্র আল-কোরআনের তাফসির ও ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি কোরআনের শিক্ষার আলোকে সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। এ ক্ষেত্রে মুফাসসিরদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোরআনের সঠিক শিক্ষা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে ন্যায়বিচার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সচেতন করতে হবে।
তাঁরা আরও বলেন, সমাজ থেকে অশান্তি, অনাচার ও অবিচার দূর করতে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের শিক্ষা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। কোরআনভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠায় মুফাসসিরদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
সম্মেলনে কোরআনের শিক্ষা প্রচার, তাফসিরের মাধ্যমে মানুষের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
