সংবাদ বিজ্ঞপ্তি · ২০ অক্টোবর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক সাহেদ আহমদ। মঙ্গলবার (২০ অক্টোবর) গোয়াইনঘাট বাজারে গোয়াইনঘাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত জিয়া মঞ্চ গোয়াইনঘাট উপজেলা শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সাহেদ আহমদ বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনগণের কল্যাণে কাজ করতে হলে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দলের নীতি-আদর্শ সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।
গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ফখরুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সদস্যসচিব জামিল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা জিয়া মঞ্চের দপ্তরের দায়িত্বে থাকা জুনেদ আহমদ, সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক, ইমন আহমেদ সাহান এবং দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মুতি।
সভায় আরও বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চ নেতা আলিম উদ্দিন, আজমল হোসেন, সিরাজুল ইসলাম সিরাজী, সাব্বির আহমদ, দুলাল আহমদ, ফয়ছল আহমদ, শাহিন আহমদ, ওবাদুর রহমান, এবাদুর রহমান, গোলাম কিবরিয়া, শামীম ওসমান, সুফিয়ান, সাহাব উদ্দিন, ইছা মিয়া, সেলিম উদ্দিন, নুরুল ইসলাম, নজরুল ইসলাম ও রাহিম বিন খালিক।
গুগলে আমাদের খবর পেতে
