কালবেলা · general
১৫ বছরের সাজা এড়াতে ৬ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার
১৮/১০/২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পালাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাজা এড়াতে প্রায় ছয় বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। রোববার (১৮ অক্টোবর ) জেলার চান্দিনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাসান (৩০)। তিনি উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাসানের বিরুদ্ধে ১৫ বছর ও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পৃথক সাজা পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও ৪টি গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলার পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
রোববার ব্রাহ্মণপাড়া থানার একটি দল অভিযান চালিয়ে জেলার চান্দিনা থানার কালিয়ারচর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মূল প্রতিবেদনে যান ↗