চীনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় সরাসরি ভর্তির আবেদন করার সুযোগ নিয়ে আসছে মালিশাএডু বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর রাজধানীর বনানীতে চীনের শেনইয়াং আরবান কনস্ট্রাকশন ইউনিভার্সিটিতে ভর্তির বিষয়ে সরাসরি আবেদন ও তথ্য জানার সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা। আয়োজক প্রতিষ্ঠান গতকাল শনিবার একটা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ভর্তি কার্যক্রমে বিশ্ববিদ্যালয়টির উপ-প্রেসিডেন্ট লি হৌইয়ান এবং কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন শাও শিউজুয়ান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আরও অংশ নেবেন সেলিব্রিটি নাফিস সেলিম ইকবাল বাহার। আয়োজকদের ভাষ্য, এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা চীনে উচ্চশিক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি তথ্য ও দিকনির্দেশনা নিতে পারবেন।
