প্রতিনিধি, মৌলভীবাজার · ১৮ অক্টোবর, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন
মৌলভীবাজারে পৌর শহরে সড়কের পাশে অবৈধ স্থাপনা অপসারণ, যানজট নিরসন ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমেদের নেতৃত্বে পৌরসভা এলাকা থেকে চাঁদনীঘাটের মনু সেতু পর্যন্ত সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়কের পাশে অবৈধ স্থাপনা, যান চলাচলে প্রতিবন্ধকতা এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এ সময় একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, শহরের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, যানজট কমানো এবং মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। পাশাপাশি সড়কের জায়গা যথাযথভাবে ব্যবহার এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, এমন কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করা হয়।
জেলা প্রশাসন আরও জানিয়েছে, শহরের শৃঙ্খলা বজায় রাখা, সড়কের কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং নাগরিকদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন।
গুগলে আমাদের খবর পেতে
