রাজ্য সরকার-পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে যাঁরা শিক্ষকতা করেন, তাঁরা পড়ানোর পাশাপাশি গবেষণার কাজও করেন। এই গবেষণা মৌলিক বা পরীক্ষামূলক, যে কোনও ধরনের হতে পারে। অথচ এই শিক্ষকরা গবেষণার জন্য তেমন কোনও সাহায্য বিশ্ববিদ্যালয় বা সরকারের কাছ থেকে পান না, যেমন পেয়ে থাকেন কেন্দ্রীয় বিজ্ঞান-গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী অথবা কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় এমন একটি পরিসর যেখানে এক জন ছাত্র কোনও একটি কোর্সে পড়াশোনার পাশাপাশি গবেষণার স্বাদও পায়। ফলে এখান থেকেই শুরু হয় ভবিষ্যতের গবেষক তৈরির প্রক্রিয়া। যাঁরা মৌলিক বিষয়ে গবেষণা করেন তাঁদের সমস্যা হচ্ছে, মানুষ মাঝে মাঝেই প্রশ্ন করেন, এই গবেষণা করে সমাজের কী উপকার হচ্ছে? আসলে আমরা সকলেই চটজলদি ফলাফল প্রত্যাশা করি। কিন্তু মৌলিক গবেষণার ফলাফল যে চটজলদি পাওয়া যায় না, তা বিজ্ঞানের ইতিহাস আমাদের শিখিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
