পূর্বধলায় বলাৎকারের অভিযোগে দুলাল মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুলাল জালশুকা এলাকার মা ফার্মেসির স্বত্বাধিকারী এবং রওজাতুল আকফাল নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। রোববার রাতে গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারী শিশুটি ওই ব্যক্তির ফার্মেসিতে কাজ করত। পরে ইউএনও শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, ওসি আব্দুল্লাহ আল মামুন ও ওসি (তদন্ত) হাবিবুর রহমান গিয়ে অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করলে পরিস্থিতি শান্ত হয়। ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন।