শিবালয়ে মা-ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার অংশ হিসেবে আরিচায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ফেরিঘাট এলাকা থেকে থানা রোড হয়ে ঢাকাগামী মাইক্রোবাসে তল্লাশি করে প্রায় ৮০ কেজি মা-ইলিশ জব্দ করা হয়। শুক্রবার মৎস্য দপ্তরের উদ্যোগে এ অভিযানের নেতৃত্ব দেন মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী জানান, জব্দকৃত ৮০ কেজি ইলিশ স্থানীয় তিনটি এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।