সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তাঁতি দলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য তাঁতি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় তাঁতি দলের কেন্দ্রীয় কমিটিতে আবুল কালাম আজাদকে সভাপতি এবং হাজী মোজিবুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জোরালো দাবি ও আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আরও বলেন, ত্যাগী, সৎ ও জনসম্পৃক্ত নেতৃত্বের মাধ্যমে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। সভায় দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখা, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
The post নেত্রকোণায় তাঁতি দলের সাংগঠনিক সভা, দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষা ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান appeared first on ভোরের চেতনা.
