রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেপ্তার ও ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৯৫ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ১ কেজি গাঁজা, ১৫০৬ পিস ইয়াবা, ৪ টি মোবাইলফোন, ৪ টি চাকু ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
