আদমদীঘিতে হেরোইন, গাঁজা ও চোলাই মদসহ আটক পাঁচ মাদক কারবারিকে ভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে ইউএনও মাসুমা বেগম আদালত পরিচালনা করেন। দ-প্রাপ্ত ব্যক্তিরা হলেনÑ আদমদীঘির শাকিল হাসান (২২) ও রাকিব হাসান (৩০), জয়পুরহাটের আক্কেলপুরের সেলিম উদ্দীন (৩৮), কুদ্দুস আলী রিপন (২০) ও নওগাঁর বদলগাছীর জুয়েল হোসেন (৩৮)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার টিমের সহায়তায় পরিচালিত অভিযানে মাদকসহ তাদের আটক করা হয়। পরে শাকিলকে চার মাস এবং অপর চারজনকে দুই মাস বিনাশ্রম কারাদ- দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।