গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি মার্কেটে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। মধ্যরাতের এ আগুনে দোকানপাট পুড়লেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রেসক্লাব মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মার্কেটের অধিকাংশ দোকান টিনের তৈরি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাতে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম।
শিহাব খান/এফএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
