প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:১০ পিএম
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক শোকবার্তায় রিজভী বলেন, "মরহুম ফজলুল করিম মোল্লা শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। হযরতপুর ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।"
শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এমপি পৃথক শোকবার্তায় ফজলুল করিম মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমকে ইউনিয়ন বিএনপির বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।
