ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে সশস্ত্র হামলার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
আইআরআইবি জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের সময় শহরে ধারাবাহিক সশস্ত্র হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে আলি-সিনা মোস্তফাভিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এসব হামলার মধ্যে ছিল ২০২৬ সালের ২৪ মার্চ ‘আজাদি স্কয়ার’-এ গুলিবর্ষণের ঘটনা এবং ২১ এপ্রিল বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োজিত সদস্য ও পথচারী যানবাহনের ওপর হামলা।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরো বলা হয়, মোস্তফাভি রাজতন্ত্রপন্থি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। যুদ্ধের সময় তিনি সামরিক স্থাপনায় হামলার পরবর্তী পরিস্থিতির ভিডিও ফুটেজ বিদেশি নেটওয়ার্কের কাছে পাঠিয়েছিলেন এবং বার্তা আদান-প্রদানের মাধ্যমে কেরমান বিমানবন্দরে হামলা করতে চেয়েছিলেন।
সূত্র: আল জাজিরা
আরএ
