ছবির ক্যাপশন: ..........................
মোহাম্মদ শহিদুল্লাহ কক্সবাজার টেকনাফ বিশেষ প্রতিনিধি
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টেকনাফ উপজেলা ভূমি অফিস এর উদ্যোগে ভুমি মেলা-২০২৫ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) সকাল ১১ টায় দিকে ভূমি অফিস চত্বর প্রাঙ্গণে ভূমি মেলা সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহাসান উদ্দিন, আরোও উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র।
ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে গ্রহিতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রোববার (২৫ মে) থেকে টেকনাফে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি মেলা, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা সমুহ গ্রহণ করার কলাকৌশল, জমির মালিকগন সহজে ঘরে বসে নিজে নিজে কিভাবে তার জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন, কিভাবে ই-নামজারির আবেদন অন লাইনে ঘরে বসে দাখিল করবেন, কিভাবে সরকারের প্রদেয় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করবেন, জমির ই-পর্চা ও দাখিলা কিভাবে ঘরে বসে পাবেন- ইত্যাদি বিষয়ে হাতে কলমে দেখানো হচ্ছে ।
মেলার স্টলে বসে ভূমি উন্নয়ন কর্মকর্তা ও কর্মচারী এই ৩দিনে ওয়ান স্টপ সার্ভিসের আদলে গ্রাহকদের সেবা প্রদান করবেন। পাশাপাশি সরকারের ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন ডিজিটাল কর্মকান্ড সম্পর্কে গ্রাহক বা জমির মালিকদের একটা স্পষ্ট ধারনা প্রদান করা হবে।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, সকল ভূমি সংক্রান্ত বিষয়ে যা যা সেবা দিতে হয় দিবো, আপনারা কোন দালাল বা বাহক না ধরে সরাসরি অফিসে আসবেন সেবার জন্য আমি সর্বাত্বক সমাধানের চেষ্টা করব।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহাসান উদ্দিন বলেন ভূমি মেলা চলমান সময়ে যাবতীয় ভূমি কর পরিশোধ করা যাবে।কোন মুন্সি বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি নামজারীর আবেদন করলে ১১৭০ টাকায় ২৮ দিনের মধ্যে খতিয়ান পেয়ে যাবেন।
