শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার
- রবিবার ১৮ অক্টোবর, ২০২৬ / ২ জন দেখেছে

রাজশাহী ব্যুরো অফিস :
আজ ১৮ অক্টোবর ২০২৬ তারিখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম মহোদয় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানা এলাকায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় আয়োজক কমিটি ও স্থানীয় প্রতিনিধিরা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

