মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম প্রেসিডেন্ট ডোয়াইট্ ডি. আইজেনহাওয়ার ১৮৯০ সালের ১৪ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইজেনহাওয়ার মার্কিন সেনাবাহিনীর একজন পাঁচ তারকাবিশিষ্ট জেনারেল ছিলেন। ১৯৫১ সালে তিনি ন্যাটোর প্রথম সর্বাধিনায়ক নির্বাচিত হন। ঠাণ্ডা যুদ্ধে সোভিয়েত প্রজাতন্ত্রের ওপর চাপ বৃদ্ধি করা এবং কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি কমানো ছিল তার প্রশাসনের মূল দুই লক্ষ্য।
