প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৪০ এএম
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নেত্রকোণা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
এ সময় তিনি পূজার সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সফরের শুরুতে বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে বরণ করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
পরে পৌর শহরের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিস্থিতি ও পূজা উদ্যাপনের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি সকল ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান জানান। উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
সফরকালে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
প্রশাসনের এ ধরনের তদারকি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণের পাশাপাশি উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।