কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে এমইপি ইলেকট্রিক্যাল গ্রুপের উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এমইপি গ্রুপের কাউখালী-ঝালকাঠি এলাকার পরিবেশক মোহাম্মদ ইয়াসিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির বরিশাল ডিভিশনাল সেলস ম্যানেজার মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মো. আবুল হাসান চান ও মো. নাহিদ ইসলাম।
সম্মেলনে কাউখালী ও ঝালকাঠি এলাকার প্রায় ১২০ জন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী অংশ নেন। এ সময় ২০২৫ সালের সর্বোচ্চ বিক্রেতাদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। পরে র্যাফেল ড্র এবং অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।
সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের মান ও গুণগত বৈশিষ্ট্য নিয়ে ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়। পাশাপাশি বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি, গ্রাহকদের কাছে পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হোসেন বলেন, ১৯৭৪ সাল থেকে এমইপি সাধারণ মানুষের সেবায় কাজ করে আসছে। গুণগত মান ও গ্রাহকসেবাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এমইপি দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর অন্যতম হবে বলে আমরা আশাবাদী।
তিনি বলেন, এমইপি গ্রুপের অগ্রযাত্রায় পরিবেশক ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির বাজার আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে এমইপি গ্রুপের কর্মকর্তা, পরিবেশক ও বিভিন্ন এলাকার ইলেকট্রিক্যাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
