সংক্রামক ব্যাধি হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে সাতজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ছয়জনের।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন এবং একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮ জন।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ১৯৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ৯২ জন।
অন্যদিকে ডেঙ্গুতে চলতি বছরে মোট মারা গেছেন ৩৪৮ জন। একই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪০০ জন।
এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
