গুণীজনকে সম্মান দিলে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে
স্টাফ রিপোর্টার ঃ দক্ষিণ সুরমার জালালপুরে যুক্তরাজ্যের লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমদকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছেন এলাকাবাসী। জালালপুর শনিবার দুপুরে জালালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেন, গুণীজনকে সম্মানিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এতে করে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয় এবং সমাজের জন্য আরো বেশি কাজ করে।
ডাক্তার জিয়াউর রহমান বলেন, একজন ব্যারিস্টার মুস্তাক আহমদ শুধু জালালপুর নয়, গোটা সিলেট তথা বাংলাদেশের অহংকার । কারণ তিনি ব্রিটেনের মতো জায়গায় একটি প্রভাবশালী কাউন্সিলের স্পীকার। সমাজ তথা দেশের জন্য তার কাজ করার অবারিত সুযোগ রয়েছে। এই সুযোগ ব্যারিস্টার মুস্তাক কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নুর বলেন, জালালপুর একটি ঐতিহ্যবাহী এলাকা। যুগেযুগে এই এলাকায় বহু গুণীজনের জন্ম হয়েছে। ব্যারিস্টার মুস্তাক আহমদ আগামী প্রজন্মের জন্য একটি বড় উদাহরণ উল্লেখ করে মুকতাবিস উন-নূর বলেন, এ ধরণের একজন মহতপ্রাণ মানুষকে সবংর্ধনা দিয়ে এলাকাবাসী অনেক বড় মনের পরিচয় দিয়েছেন। জালালপুর এলাকার শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে একটি ফান্ড গঠনের জন্য সংবর্ধিত অয়তিথির প্রতি আহ্বান জানান প্রেসক্লাব সভাপতি।
উদযাপন কমিটির আহ্বায়ক নেসারুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার জলিল, রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী মাসুম, অধ্যাপক ডাক্তার কাওছার আহমদ, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, এম এ শহীদ পংকি, বদরুল ইসলাম জয়দু, শহিদুর রহমান শাহিন, সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, আখলাকুল আম্বিয়া বাতিন, সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল, হাফিজ মোজাম্মিল আলী, সিনিয়র শিক্ষক আব্দুল মুহিত চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।অনুষ্টানের শুরুতে স্বাগরত বরক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও দেশ টেলিভিশনের ব্যুরো চীফ খালেদ আহমদ। কোরআন তেলাওয়াত করেন ফাহাদ বিন আব্দুল আজিজ।
