ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সৈয়দ আল মাহিদ সিদ্দিক তাজ। সে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছে।
এ ছাড়া ২০২৬ সালের কলেজ ভর্তি পরীক্ষায় দেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজ ও সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে তাজ।
তাজের বাবা মো. আবুবকর সিদ্দিক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক। তার মা শিরীন সুলতানা সোনালী ব্যাংকের কর্মকর্তা।
সৈয়দ আল মাহিদ সিদ্দিক তাজ তার এই সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেছে।
