পুলিশ ও স্থানীয়রা বলছে, পারিবারিক কলহের জেরে পাঁচ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 12 Oct 2026, 11:36 AM
Updated : 12 Oct 2026, 11:38 AM
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রোববার রাত ১১টার দিকে নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামে মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে বলে সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন।
নিহত ৪৫ বছর বয়সী কামাল হোসেন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে।
এ ঘটনায় কামালের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমির হোসেনের মেয়ে।
বিস্তারিত আসছে …
