ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ‘ভুল হিসাব’ না করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এবার এমন কিছু ঘটলে আগের চেয়ে আরও কঠোর জবাব দেওয়া হবে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে আলী আবদুল্লাহি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বহুবার ইরানের দৃঢ়তা ও সংকল্পের পরীক্ষা নিয়েছে। কিন্তু তাদের এই পদক্ষেপ ভুল প্রমাণিত হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আগের প্রতিটি যুদ্ধে আপনারা ইসলামি প্রজাতন্ত্রের সরকার উৎখাত, ইরানকে বিভক্ত করা এবং ধ্বংস করার স্লোগান নিয়ে যুদ্ধে নেমেছিলেন। অথচ আজ আপনারাই ধ্বংস ও উৎখাতের মুখে, আর শক্তিশালী ইরান এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।
ইরানের সশস্ত্র বাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, ইরানের বিরুদ্ধে পরবর্তী কোনো ভুল পদক্ষেপ নেওয়া হলে তার জবাব আগের যেকোনো সময়ের চেয়ে কঠোর হবে।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা
এমএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
