চিকনিকান্দীতে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন সাবেক সেনাসদস্য ও সমাজসেবক মো. এরশাদ হোসেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
সম্প্রতি ইউনিয়নের মাঝগ্রাম, কচুয়া, সুতাবাড়িয়া ও চিকনিকান্দী এলাকার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক অনুদান দেন।
এরশাদ হোসেন স্থানীয় পর্যায়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করায় তাঁকে নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা হচ্ছে।
