ছবি: সংগৃহীত
-->চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। অথচ দলের ডাগআউটে কোচ ভিনসেন্ট কোম্পানিকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছেন বায়ার্ন মিউনিখের এই কোচ। ফলে বুধবারের ম্যাচে তার উপস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সহকারী কোচ অ্যারন ড্যাংকস জানান, সুস্থ হতে কোম্পানির আরও তিন দিন সময় লাগতে পারে। অসুস্থতার কারণে পুরো দিনই বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি।
কোম্পানির অনুপস্থিতিতে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধিত্ব করেন ড্যাংকস। তিনি বলেন, ‘মাঝে মাঝে এটি তার পায়ে প্রভাব ফেলেছে এবং তিনি কিছুটা ব্যথা অনুভব করছেন।’
ড্যাংকস আরও বলেন, ‘আমরা তাকে বিশ্রাম নিতে বলেছি। যত দিন প্রয়োজন, তাকে তত দিনই বিশ্রাম নিতে হবে। সেটা আগামীকাল হতে পারে, আবার দুই-তিন দিন পরও হতে পারে। এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
কোম্পানিকে বিশ্রামে রাজি করানোও সহজ নয় বলে জানান বায়ার্নের এই সহকারী কোচ। তার ভাষায়, ‘ভিন্সকে বিশ্রাম নিতে রাজি করানোই বড় চ্যালেঞ্জ।’
গত শনিবার (১৭ অক্টোবর) বুন্দেসলিগায় লাইপজিগের বিপক্ষে ৬-১ গোলের জয়ের ম্যাচে বেঞ্চে ছিলেন কোম্পানি। তবে সেদিন তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারেল।
বুধবারের ম্যাচে যদি তিনি উপস্থিত থাকতে না পারেন, তবে তার অংশগ্রহণ কীভাবে হবে-এমন প্রশ্নের জবাবে ড্যাংকস জানান, গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে ৫-৪ ব্যবধানের সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচে যখন কোম্পানি নিষিদ্ধ ছিলেন, তখন বায়ার্ন দূরবর্তী যোগাযোগের মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছিল।
পাপ্পু/
