জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেছেন, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। বুধবার (১৪শে অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় এসআরবি-১২ সিপিসি-১, কুষ্টিয়ার ডিএডি নকিব সাদেক আলী ও মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মোঃ আমান উল্লাহ সহ এসআরবি কুষ্টিয়ার সদস্যবৃন্দ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযানে নদীতে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ৩৪ টি (আনুমানিক মূল্য ২,০৪,০০০/- টাকা) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ এবং জব্দকৃত জাল হার্ডিং ব্রিজের নিচে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ মোট ২২ দিন সারাদেশে ইলিশ নিষিদ্ধ। তাই নিয়মিত উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
