বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। ২০২৬-২০২৭ অর্থবছরে এ কর্মসূচির আওতায় আটজনকে ইন্টার্ন হিসেবে নেওয়া হবে। নির্বাচিতরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।
গত ১৪ অক্টোবর বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
এ ছাড়া জ্বালানি বিষয়ে গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা ভূতত্ত্ব, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, রসায়ন, ফলিত রসায়ন, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান, অর্থনীতি, আইন, বাণিজ্য (অ্যাকাউন্টিং/ ফাইন্যান্স/ মার্কেটিং/ব্যাংকিং), জনপ্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবতীর্ণ হলে আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
আবেদনকারীদের সর্বশেষ পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.২৫ থাকতে হবে। পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী একজন প্রার্থী কেবল একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
প্রার্থীদের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ারপয়েন্ট পরিচালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় ভালো দক্ষতা, নতুন কিছু শেখার আগ্রহ, পরিশ্রম ও অধ্যবসায় থাকতে হবে।
বিজ্ঞাপন
ইন্টার্নশিপ চলাকালে সাপ্তাহিক কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অন্য কোনো চাকরি, শিক্ষা বা প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত থাকা যাবে না।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিপিসির ওয়েবসাইটে (www.bpc.gov.bd) দেওয়া লিংকের মাধ্যমে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। সরাসরি আবেদন ফরমের লিংক https://forms.gle/duCGqDFxSFQXXVog6।
বিজ্ঞাপন
অন্য কোনো কর্মে নিয়োজিত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ জমা দিতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময় সব সনদপত্রের মূল কপি দেখাতে হবে এবং এক সেট অনুলিপি জমা দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ইমেইলে জানানো হবে।

ইন্টার্নশিপের শর্ত
নির্বাচিত ইন্টার্নদের বিপিসি বা এর আওতাধীন কোম্পানির নির্ধারিত সুপারভাইজারের অধীনে কাজ করতে হবে। প্রতি মাসে ভাতা পেতে সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মকালের প্রত্যয়ন সংগ্রহ করতে হবে। ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী ঘোষণাপত্র ও চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে।
ইন্টার্নশিপ চলাকালে চাকরিতে নিয়োজিত থাকার কোনো প্রত্যয়ন দেওয়া হবে না। সফলভাবে কর্মসূচি শেষ করলে সনদ দেওয়া হবে। তবে এ সনদ বিপিসি, এর অধীন কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো ধরনের নিয়োগের অগ্রাধিকার নিশ্চিত করবে না।
বিজ্ঞাপন
পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের কোনো যাতায়াত ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না। ইন্টার্ন বাছাইয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমএমএআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
