নিজস্ব প্রতিবেদক · ২৪ অক্টোবর, ২০২৬ ১:২২ অপরাহ্ন
সিলেট এমসি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বিয়ানীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক তপন কান্তি ধর (৮১) মারা গেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট নগরের শিবগঞ্জের দেবপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক তপন কান্তি ধর ১৯৪৫ সালের ৩০ জুন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার বাদেদেউলি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর অন্তেষ্টিক্রিয়া নগরীর চালিবন্দরস্থ শ্মশানে সম্পন্ন হয়েছে।
অধ্যাপক তপন কান্তি ধরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এম সি কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, রসায়নবিদ্যা বিভাগের প্রধান শাহজাহান কবীর, কেমেষ্ট্রি এলামনাই এসোসিয়েশন, সিলেট বিবেক, খেলাঘর আসর সিলেট, সোপান, কেমেষ্ট্রি ক্লাব এমসি কলেজ।
গুগলে আমাদের খবর পেতে
