২৯ দিনের এই বক্রী চলনে কয়েকটি রাশির জাতকদের আর্থিক লেনদেন, কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সাবধান থাকতে হতে পারে।

বক্রী শুক্র AI
জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিয়ে, সৌন্দর্য, বিলাসিতা, সুখ-সুবিধা ও আর্থিক সমৃদ্ধির কারক গ্রহ বলে মনে করা হয়। শুক্রের অবস্থান ও গতির পরিবর্তন জীবনের এই ক্ষেত্রগুলিতে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। জ্যোতিষ অঙ্ক অনুসারে, ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত শুক্র উল্টো পায়ে চলবে। ২৯ দিনের এই বক্রী চলনে কয়েকটি রাশির জাতকদের আর্থিক লেনদেন, কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সাবধান থাকতে হতে পারে। কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে?
1. বৃষ রাশি
বৃষ রাশিistock
বক্রী শুক্রের প্রভাবে বৃষ রাশির জাতকদের দৈনন্দিন রুটিন ও আর্থিক পরিস্থিতির দিকে বিশেষ নজর দিতে হতে পারে। কাজের চাপ বাড়লে শারীরিক ক্লান্তি অনুভব করার আশঙ্কা রয়েছে। হঠাৎ কোনও খরচ বেড়ে গিয়ে বাজেট ঘেঁটে দিতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী খরচের পরিকল্পনা তৈরি করা জরুরি। দীর্ঘদিন ধরে কোনও সমস্যা চলতে থাকলে তা অবহেলা না করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
2. কন্যা রাশি
কন্যা রাশিistock
কন্যা রাশির জাতকদের আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কঠোর পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পেতে দেরি হতে পারে। তাই হতাশ হয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নতুন বিনিয়োগ বা দামি জিনিস কেনার আগে নিজের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখা উচিত। পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখলে অপ্রত্যাশিত খরচ সামলানো সহজ হতে পারে।
3. তুলা রাশি
তুলা রাশিistock
তুলা রাশির জাতকদের এই সময়ে আয়-ব্যয়ের হিসাব নতুন করে দেখা প্রয়োজন। কাজের ব্যস্ততা থেকে মানসিক ক্লান্তি তৈরি হতে পারে। তাই পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। পাশাপাশি বকেয়া টাকা বা অসমাপ্ত আর্থিক পরিকল্পনা গুছিয়ে নেওয়ার দিকে নজর দিতে হবে।
4. মকর রাশি
মকর রাশিistock
মকর রাশির জাতকদের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত সম্পর্কে ভারসাম্য বজায় রাখা জরুরি। মানসিক চাপের মধ্যে রাগের মাথায় কোনও প্রতিক্রিয়া দিলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য লাভ ও ক্ষতির দিকগুলি ভালো করে বিবেচনা করা প্রয়োজন। আয় ও ব্যয়ের হিসাব রাখলেও আর্থিক চাপ কমানো সহজ হবে।
5. কুম্ভ রাশি
কুম্ভ রাশিistock
কুম্ভ রাশির জাতকদের কিছু কাজে বিলম্ব হতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের আগে খরচ ও ঝুঁকি যাচাই করা জরুরি। অন্যের কথায় প্রভাবিত হয়ে যাচাই না করে আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। নিয়মিত সঞ্চয় এবং ধৈর্যের সঙ্গে কাজ করলে পরিস্থিতি সামলানো সহজ হতে পারে।
