মাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ও পুরস্কার বিতরণ, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১২:০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
উজিরপুরের মাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিনি বার ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জমকালো আয়োজনে ‘মাহার মিনি বার ফুটবল লিগ-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা দেখতে মাঠে উপস্থিত হন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ রাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফায়জুল হক রাড়ী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান ভূঁইয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী শহিদ হাওলাদার, ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি রিপন মৃধা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রেজাউল মৃধা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কাওসার বেপারী, সহসভাপতি মো. মামুন হাওলাদার, মো. হাফিজ রাড়ী, মো. লালন হাওলাদার ও মো. মফিজুল মৃধাসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, জুয়া ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সহায়তা করে।
তারা আরও বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মো. শহিদুল ইসলাম খানসহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ধরনের আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

