ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে ফের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসনশ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তাকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে মামলা রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর মানি লন্ডারিংয়ের অভিযোগে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র্যাব (বর্তমানে এসআরবি)। পরে তিনি জামিনে মুক্তি পান।
