চতুর্থীতে ভয়ঙ্কর পরিণতি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর গাড়ি পিষে দিল দু’জনকে। সন্দেশখালির ন্যাজাটে ব্যাপক উত্তেজনা। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। চরবেড়িয়া বয়ারমারী এলাকায় এলাকায় দুর্ঘটনা। স্থানীয় সূত্র জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই গাড়িতে সুকুমার মাহাত ছিল না। ঘটনাস্থলেই দুই টোটো যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও ২ জন।
প্রাক্তন বিধায়কের দাবি, দুটো টোটোর রেষারেষি চলছিল রাস্তা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোয় ধাক্কা লাগে গাড়ির। টোটোটি ছিটকে যেতেই সুকমারের গাড়িটি সোজা গিয়ে পড়ে পুকুরে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর যায় পুলিশে। দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিধায়কের গাড়ি পুকুরে পড়তেই স্থানীয়রাও ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকাজে। গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সময় বিধায়ক সেখানে না থাকলেও দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই খবর যায় বিধায়কের কাছে। তিনি বলেন, “দুটো টোটোর রেষারেষি চলছিল শুনলাম। গাড়ির কত গতি ছিল জানি না। শুনলাম দু’জন মারা গিয়েছেন। আহতও হয়েছেন ২ জন। আমি তাঁদের পরিবারের পাশে আছি।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
