দেওয়ানগঞ্জে ২১৫ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার আটক, গ্রেপ্তার ২
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জামালপুরের দেওয়ানগঞ্জে ২১৫ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর এলাকায় ঢাকা-রৌমারী মহাসড়কসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে এসব মদ ও প্রাইভেটকার আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবির ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা এ অভিযান চালান। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ২১৫ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকারটি আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রিপন সাহা ও আলাল। জব্দ করা মদ ও প্রাইভেটকারের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা।
পরে আটক দুজন এবং জব্দ করা মালামাল দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
