শনিবার ২৪ অক্টোবর মুম্বইয়ের বলিউড মিউজিক প্রজেক্টে পারফরমেন্স শেষ করতে পারেননি শিল্পা রাও। মাঝপথেই অপমানিত হয়ে মঞ্চ ছাড়তে হয় তাঁকে। এরপর এই ঘটনার বিরোধিতা করে প্রতিবাদে সরব হল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। কী দাবি তুলল তারা?
শনিবারের এই শোয়ে শিল্পা যখন মঞ্চে ছিলেন হঠাৎ করেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। তিনি দর্শকদের ধন্যবাদ পর্যন্ত জানাতে পারেননি। এবার এই ঘটনার নিন্দে করে একটি বিবৃতি প্রকাশ্যে আনল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। গায়িকাকে এভাবে অপমান করায়, তারা সেটার তীব্র বিরোধিতা করে। শুধু তাই নয়, শিল্পা রাওকে প্রয়োজনে তারা আইনি ভাবেও সাহায্য করবে বলেও জানায়।
এদিন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করা হয়। জানানো হয়, এভাবে গায়িকা যখন মঞ্চে পারফর্ম করছিলেন তখন তার সঙ্গে যে আচরণ করা হয় সেটা কখনই মানা যায় না। এভাবে একজন শিল্পী যখন পারফর্ম করছেন তখন মঞ্চের আলো, মাইক নিভিয়ে দেওয়া কাজের কথা নয় বলেও জানিয়েছে তারা।
অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে টুইট করে লেখা হয়, 'বলিউড মিউজিক প্রজেক্টে যেভাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা শিল্পা রাওকে অপমান করা হয়েছে তার তীব্র বিরোধিতা করছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তিনি মঞ্চে যখন পারফর্ম করছিলেন তখন তাঁর সঙ্গে যা করা হয়েছে সেটা কখনই কাম্য নয়। শিল্পীদের সঙ্গে এই ধরনের আচরণ কখনই সহ্য করা হবে না। ভবিষ্যতে যদি আবারও কোনও শিল্পীর সঙ্গে এই ধরনের আচরণ করা হয়, তাহলে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন কড়া পদক্ষেপ নেবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে। শিল্পীদের অসম্মান, অপমান কখনও ভাবেই মেনে নেওয়া হবে না।' তাঁদের তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়, 'এভাবে যদি শিল্পীদের সঙ্গে যদি আচরণ করা হয় তাহলে কোনও ইভেন্টে তাঁরা আর পারফর্ম করবেন না।'
x.com/aicwaofficial/status/2114251740963013064?
কী ঘটেছে? শনিবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে দ্য বলিউড মিউজিক প্রজেক্টে অনুষ্ঠিত হয়েছে। হিমেশ রেশামিয়া, শিল্পা রাও প্রমুখ পারফর্ম করেন। শিল্পা যখন গান গাইছিলেন তখনই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। এতে দর্শকরা যেমন অবাক এবং বিরক্ত হন, গায়িকাও হতাশ হন।
