টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল আরোহী আসিফ (২০) এবং পিকআপের যাত্রী রহিম (৪০)। আসিফের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলায়। রহিম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।
শনিবার বিকেলে মির্জাপুর উপজেলার জামুর্কী পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিক জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএস/
