বগুড়ার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, আহত চালক
স্টাফ রিপোর্টার,বগুড়া
- Update Time : Tuesday, October 20, 2026
- 3 Time View

বগুড়ার শিবগঞ্জে মোকামতলা-জয়পুরহাট মহাসড়কে পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে সিএনজিচালিত একটি অটোরিকশা। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালক আপেল। তবে তিনি হাত-পায়ে আঘাত পেয়েছেন এবং শরীরের বিভিন্ন স্থানে কেটে-ছিঁড়ে গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার সাদুরিয়া ও বলরামপুরের মধ্যবর্তী তালতলা এলাকায় এন আর ইসলামিক পাইওনিয়ার স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক দিয়ে চলাচলের সময় একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক আপেল আহত হন। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় অন্য কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই বাংলা/এমএস
More News Of This Category
