কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের ৪ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। তাদের বয়স ১০-১৫ বছরের মধ্যে। এই ঘটনা গত দুদিন ধরে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্রে জানা গেছে, নিখোঁজ ৪ শিক্ষার্থী একই স্কুলে পড়াশোনা করতো। ১২ অক্টোবর তারা হঠাৎ নিখোঁজ হলে পরিবার কোতোয়ালি মডেল থানায় নিখোঁজ জিডি করে। এর প্রেক্ষিতে তাদের উদ্ধারে নামে পুলিশ।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে। সবশেষ গতকাল তাদের উদ্ধারে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। পরে ডিবির একটি টিম তাদের অবস্থান নিশ্চিত করেন।’
