মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নাহিদ (২৪) নামে মতলব উত্তরের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল রোববার (১৮ অক্টোবর) রাতে তিন দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত নাহিদ ছেংগারচর পৌর এলাকার সুগন্ধি গ্রামের মোতালেব বেপারীর ছেলে। এর আগে পেনাংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার মৃত্যুতে স্বজনসহ এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।
এই বিভাগের আরো খবর






