সিরাজগঞ্জ পৌরসভায় ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘পল্লী হাটবাজার’-এর আউটলেট শাখা-০১-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ আউটলেটের মাধ্যমে সাধারণ ক্রেতারা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মালশাপাড়া কবরস্থান মাদরাসা রোডের তালুকদার মহলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেটটির উদ্বোধন করেন ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রিন্স মো. আবু ছালেহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ‘পল্লী হাটবাজার’-এর প্রথম আউটলেটের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে সিরাজগঞ্জ জেলাজুড়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। এ সময় জেলায় পর্যায়ক্রমে ১০০টি শাখা চালুর আশাবাদও জানান বক্তারা।
বক্তারা বলেন, ‘পল্লী হাটবাজার’-এর এ আউটলেট চালুর ফলে সাধারণ ভোক্তারা তাঁদের দৈনন্দিন প্রয়োজনীয় নিত্যপণ্য সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাবেন। পাশাপাশি ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিষ্ঠানের সদস্যদের জন্য কেনাকাটায় বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি চালুর উদ্যোগ বাস্তবায়নে ‘ইনফিনিটি রয়েল ফোর্স’-এর নারী উদ্যোক্তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান বাবু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইকবাল হোসেন রিপন, চিফ মার্কেটিং ডিরেক্টর মো. হাসান আলম হিল্লোল, চিফ প্রোগ্রাম ডিরেক্টর মো. সুজন আল হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জিহাদ আহমেদ আতিক এবং বোর্ড অব ডিরেক্টরের সদস্য মো. মনির হোসেন, মো. হারুনার রশিদ ও মোছা. আমেনা খাতুন সুমিসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এ আউটলেটের মাধ্যমে সিরাজগঞ্জে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ক্রেতাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ বাড়বে।
The post সিরাজগঞ্জে ‘পল্লী হাটবাজার’-এর প্রথম আউটলেট উদ্বোধন appeared first on ভোরের চেতনা.
