দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৩০৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। তবে গত এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে রাজধানীতে দুজন এবং সিলেট, চট্টগ্রাম ও খুলনায় একজন করে মারা গেছেন।
আক্রান্তের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩০৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৩৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪২ জন।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জন শিশু এবং কেবল উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৯৭ জনের।
